বকশীগঞ্জের শূন্যরেখায় মাটি কাটছে ভারতীয়রা, বিজিবির বাধা

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:১২ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে এই মাটি নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে গত তিন দিন ধরে মাহিন্দ্র গাড়িতে করে অবাধে মাটি কেটে নিচ্ছেন ভারতের নাগরিকেরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এভাবে শূন্যরেখা থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধানুয়া গ্রামের কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বিজিবির পক্ষ থেকে মাইকিং করে বাংলাদেশি নাগরিকদের সীমান্তের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ফলে তারা সীমান্তে কিংবা নিজেদের ফসলি জমিতেও যেতে পারছেন না। অথচ ভারতীয় নাগরিকেরা অবাধে সীমান্তঘেঁষা শূন্যরেখার মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন বহির্ভূত এই কর্মকাণ্ড বন্ধে বিজিবির জোরালো হস্তক্ষেপ কামনা করছেন সীমান্তবাসী।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয়রা সীমান্তঘেঁষা তাদের জমিতে মাটি কাটছিলো। বিষয়টি নজরে আসার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এতে বাধা দেওয়া হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বর্তমানে ওই সীমান্ত এলাকায় ভারতীয়দের মাটি কাটার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর