বন্যহাতির পালের ভিডিও করতে গিয়ে পায়ে পিষ্ট পর্যটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেরপুরে একদল বন্যহাতির ভিডিও করতে গিয়ে প্রাণিটির পায়ে পিষ্ট হয়ে এক পর্যটক মারা  গেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলার শ্রীবরদী উপজেলার বালিয়াজুরী রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক (৪০)। তিনি ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে। ওমর পেশায় চা দোকানি।

স্থানীয়রা জানান, ওই এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নামে। এসময় হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কিন্তু ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া করে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হাতির দল দেখলে সাধারণ জনগণ ও পর্যটকদের সতর্ক করেছেন ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া। তিনি বলেন, হাতি থাকাকালীন সীমান্ত সড়ক দিয়ে সাবধানে চলাচল করতে হবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি হাতিসহ বন্যপ্রাণীদের বিরক্ত করে, তাহলে তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর