মানবিক ও শিক্ষা উন্নয়নই আসল লক্ষ্য: ডেপুটি স্পিকার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মী বা এমপি না হয়ে অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক অবকাঠামো গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। অনুষ্ঠানে এবতেদায়ী ৫ম শ্রেণি, ৮ম শ্রেণি/সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যের শুরুতেই নারী শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন ডেপুটি স্পিকার। দুর্গাপুরের সাধারণ শাখায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জনই নারী শিক্ষার্থী (‘সুমেশ্বরী কন্যা’) হওয়ায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

সম্প্রতি ডেপুটি স্পিকার হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ার স্মৃতি নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ার সময় আমার মনের ভেতর একটাই চিন্তা কাজ করছিল, আজ থেকে ১০ বা ২০ বছর পর দুর্গাপুর-কলমাকান্দারই কোনো সন্তান যেন বঙ্গভবনে রাষ্ট্রপতির পদে আসীন হয়ে আরেকজনকে শপথ পাঠ করায়। অভিভাবক হিসেবে আমি আমাদের সন্তানদের স্বপ্নের সীমানা বহু দূর বাড়িয়ে দিতে চাই।

এলাকার সাম্প্রতিক পরীক্ষার ফলাফল পর্যালোচনার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, সরকারি সব সুবিধা পাওয়া সত্ত্বেও এলাকার তিনটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষকমণ্ডলীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা সবার শ্রদ্ধার পাত্র। দয়া করে সন্তানদের হৃদয়ে শিক্ষার আলো জ্বালিয়ে দিন। শুধু পুঁথিগত বিদ্যা বা জিপিএ-৫ অর্জনই শেষ কথা নয়, তাদের মানবিক গুণাবলিতে গুণান্বিত এক একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদের পাশাপাশি ডেপুটি স্পিকার তাঁর নিজ তহবিল থেকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় রচিত কালজয়ী গল্প ‘হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড?’ (একজন মানুষের ঠিক কতটুকু জমি প্রয়োজন?) বইটি উপহার হিসেবে তুলে দেন। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

একাত্তর/এআরএস
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর