আর্তেতার চালে আর্সেনালে ভিড়তে রাজি আলভারেজ!

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

চলতি দলবদল মৌসুমের সবচেয়ে হাইভোল্টেজ ড্রামা 'হুলিয়ান আলভারেজ বনাম আতলেটিকো মাদ্রিদ' কাহিনিতে নতুন টুইস্ট! রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে উত্তর লন্ডনে টানতে ব্যর্থ হওয়ার পর এবার আলভারেজকে ছিনিয়ে নিতে পুরোদমে ঝাঁপিয়েছে আর্সেনাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতার সঙ্গে গোপন আলোচনার পর নিজের মন পরিবর্তন করতে শুরু করেছেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

আতলেটিকো মাদ্রিদের কর্তাদের সঙ্গে আলভারেজের দূরত্ব এখন চরম পর্যায়ে। ওয়ান্দা মেত্রোপোলিতানো ছাড়তে এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন।


ক্লাবের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন অভিযোগ তুলেছিলেন যে আলভারেজকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে, আর শনিবার কোচ দিয়েগো সিমিওনে দাবি করেন, আলভারেজ কোথাও যাচ্ছেন না এবং ভিলারিয়ালের বিরুদ্ধে রোববারের ম্যাচেই তিনি খেলবেন। তবে স্প্যানিশ মিডিয়ায় জোর গুঞ্জন, সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে আলভারেজের মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ!

আলভারেজের প্রথম পছন্দ ছিল বার্সেলোনায় যোগ দেওয়া, এবং ক্যাটালানরাও তাকে নিতে মুখিয়ে ছিল। তবে স্প্যানিশ লিগের সরাসরি প্রতিদ্বন্দ্বীদের কাছে কোনো অবস্থাতেই তারকা স্ট্রাইকার বিক্রি করবে না বলে সোজা জানিয়ে দিয়েছে অ্যাটলেটিকো বোর্ড। ফলে বাধ্য হয়েই আবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ফেরার দরজা খোলা রাখতে হচ্ছে আলভারেজকে। পরিবারকে কাছে রাখার সুবিধার্থে স্পেনে থাকতে চেয়েলেও ইউরোপের শিরোপাপ্রার্থী দল হিসেবে আর্সেনালের প্রজেক্ট তাকে আকর্ষণ করছে।


আর্সেনাল কোচ আর্তেতা এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বের্তা পুরো গ্রীষ্মজুড়েই আলভারেজের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন। আর্তেতার সেই মিষ্টি কথায় অবশেষে বরফ গলতে শুরু করেছে। দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার ঠিক মুখে এই রোমাঞ্চকর নাটকীয়তা কোন দিকে মোড় নেয় এবং হুলিয়ান আলভারেজ শেষ পর্যন্ত গানার্সদের লাল-সাদা জার্সিতে এমিরেটসে নামেন কি না, তা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব!

একাত্তর/এআরএস
দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের এক অবিশ্বাস্য ও ঝোড়ো গোলবন্যার সুবাদে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে, নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের উড়ন্ত সূচনায় যেন এক বালতি ঠাণ্ডা পানি ঢেলে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। শনিবারে নিজেদের ঘরের মাঠে একের পর এক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের একেবারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর