কক্সবাজারে ক্ষতিগ্রস্তদের ঘর ও কৃষি সহায়তা দেবে সরকার

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কারসহ দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়া এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা জানান।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার সরকারি সহযোগিতা পাবেন। এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোরভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণের বিষয়ে জোর দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং পানি নিষ্কাশনের স্লুইসগেটগুলো সংস্কারের জন্য শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এই অঞ্চলের মানুষকে এমন দুর্যোগের মুখোমুখি হতে না হয়।

পাহাড়ধসে প্রাণহানির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বিকল্প স্থানে জমি ও গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, অবৈধভাবে পাহাড় কাটা বা দখলের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রভাবশালী মহলকেও এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

ত্রাণ কার্যক্রমে সমন্বয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করা হচ্ছে। ভবিষ্যতে এই সমন্বয় আরও জোরদার করা হবে।

ত্রাণ বিতরণ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রীর সাথে কক্সবাজার সদর-রামু-ইদগাহ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই পুনর্বাসন সহায়তা সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়া হবে।

একাত্তর/এসি
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
কক্সবাজারে টানা বৃষ্টিপাত কমে যাওয়ায় প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। রোববার (১২ জুলাই) বিকেলের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় জেলার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী,...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর