সিলেটে চার মাসে হাম ও উপসর্গে শত মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই দীর্ঘ হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আবু সাইদ নামে ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে এ তথ্য জানায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু আবু সাইদ সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৪ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে এ পর্যন্ত মারা যাওয়া ১০০ জনের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জে ৪৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে আট জন রয়েছেন। মৃতদের মধ্যে ৯৯ জনই শিশু।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন ভর্তি আছেন। এছাড়া বিভাগের অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালেও অনেক আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো হামের রোগী শনাক্ত না হলেও একই সময়ে উপসর্গ নিয়ে ৮৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। হাম প্রতিরোধে শিশুদের সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে নেওয়ার জন্য অভিভাবকদের আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত হামে ৯৫ ও এর উপসর্গ নিয়ে ৬৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭৮৪।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ২৮৩, রাজশাহীতে ২০, বরিশালে ১১৫, চট্টগ্রামে ১৪৪, ময়মনসিংহে ২২, সিলেটে ৬৬, খুলনায় ৩৮ ও রংপুরে ১১টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার 'ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর