সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ইয়োলো জার্নালিজম কমাতে প্রশিক্ষণের পাশাপাশি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পিআইবির মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি- দাখিল কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা অব্যাহত থাকবে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ সরকার নেবে না। সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে কাজ করবেন। 

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এর মাধ্যমে গণমাধ্যমের মান বজায় রাখা এবং জনগণকে সঠিক সংবাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ইয়োলো জার্নালিজম বন্ধেও সরকার কাজ করছে। 

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মিডিয়া কন্ট্রোল করার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করতে তিনি নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটি গণতান্ত্রিক সরকার। সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করবেন। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগকে আরও শক্তিশালী করার বিষয়েও সরকার কাজ করবে বলে জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ট্রাস্টে ছয় কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই এর সুফল সারাদেশের সাংবাদিকরা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরবিএস
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর