সংসদে কথা বলতে না পেয়ে বাধ্য হয়ে রাজপথে: ডা. শফিকুর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সার সঙ্কট এখন চরম আকার ধারণ করেছে। জনগণ কষ্ট পাচ্ছে, আর সেই কষ্টের কথা সংসদে বলতে গেলে বাধা দেওয়া হচ্ছে। বাধ্য হয়েই জনগণের মৌলিক অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এর আগে আমিরে জামায়াত ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং শহীদ আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য দোয়া মোনাজাত করা হয়। জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।  

আমিরে জামায়াতের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে শত শত সাধারণ মানুষ উপস্থিত হন। তিনি মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।  

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতারা উপস্থিত ছিলেন।  

দলীয় সূত্রে জানা গেছে, সফরসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন। পরে শনিবার সকাল সোয়া পাঁচটায় সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন। 

ধুনটের কর্মসূচি শেষে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরবর্তীতে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে তার যোগ দেওয়ার কথা রয়েছে।  

একাত্তর/এসি
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর