হয় আমি থাকবো, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেইসঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন।    

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।

ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিন্তু রোগীদের অভিযোগ, তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে। 

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসাথে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। অথচ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অনিয়ম মেনে নেওয়া যায় না।

জানা গেছে, হাসপাতালটির সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। বিষয়টি নজরে আসলে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

আরবিএস
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয়...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দাব প্রণালির কাছের দ্বীপগুলোতেও অগ্রসর হয়েছে তারা।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে হুথিদের ইরানের বিপ্লবী গার্ড সামরিক দিকনির্দেশনা ও সহায়তা দিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি, ইরানি ও আঞ্চলিক বিভিন্ন সূত্র।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর