ডেঙ্গু শনাক্তের তথ্যে বড়ো গরমিল, প্রকৃত তথ্য নিয়ে প্রশ্ন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্ত হয়েছে মাত্র ১৩ জনের। বিপরীতে একই সময়ে উপজেলার মাত্র আটটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭৬ জন। অর্থাৎ সরকারি হাসপাতালে শনাক্ত রোগীর তুলনায় কেবল এই আটটি ডায়াগনস্টিক সেন্টারেই রোগীর সংখ্যা প্রায় ১৪ গুণ।

উপজেলায় মোট ৩০টি নিবন্ধিত ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে আটটির এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়—একতা ডায়াগনস্টিক সেন্টারে ৪০ জন, নিউ গলাচিপা ডায়াগনস্টিকে ২৮ জন, সিকদার ডায়াগনস্টিকে ২৮ জন, মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিকে ২৫ জন, নিউ মোহনা ডায়াগনস্টিকে ১৮ জন, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিকে ১৫ জন, জাহানারা ডিজিটাল ল্যাবে ১৫ জন এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে সাত জনের ডেঙ্গু পজিটিভ এসেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের একটি সূত্র জানায়, হাসপাতালে এসে পরীক্ষা করানো ও পজিটিভ হওয়া রোগীদের তথ্যই কেবল সরকারি খাতায় সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সিংহভাগ রোগীই সরাসরি বেসরকারি চিকিৎসক বা ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করাচ্ছেন। সেখানে পজিটিভ এলেও সেই তথ্য সরকারি পরিসংখ্যানে যুক্ত হচ্ছে না। ফলে সরকারি তালিকার বাইরে থাকা বিপুলসংখ্যক ডেঙ্গু আক্রান্তের তথ্য আড়ালেই থেকে যাচ্ছে।

ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্টরা জানান, পরীক্ষা নেগেটিভ এলেও অনেক রোগীর রক্তে প্লাটিলেটের মাত্রা উদ্বেগজনক হারে কম পাওয়া যাচ্ছে। আকস্মিক লক্ষণ দেখা দেওয়ার প্রথম তিন দিনের মধ্যে পরীক্ষা করালে অনেক সময় রিপোর্ট নেগেটিভ আসতে পারে, যা পরবর্তীতে জটিলতা বাড়ায়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাউদ্দিন বলেন, হাসপাতালে আসা রোগীদের তথ্যই আমরা সরকারি হিসাবে পাঠাই। তবে বেসরকারি ব্যবস্থাপনায় আরও অনেক বেশি রোগী শনাক্ত হচ্ছেন, তা আমাদের জানা আছে। সরকার যদি ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সরকারি হাসপাতালে তথ্য পাঠানোর বাধ্যবাধকতা দিতো, তবে সেই হিসাব যুক্ত করে প্রকৃত চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হতো।

উপজেলার সব কয়টি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য নিয়মিত সরকারি ব্যবস্থার সঙ্গে সমন্বয় করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি-বেসরকারি তথ্যের সমন্বয় না থাকলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ, মশক নিধন অভিযান এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা গ্রহণ কঠিন হয়ে পড়বে।

একাত্তর/এসি
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর