থানা থেকে লুট অস্ত্র-গুলি মিললো মসজিদে, রাখলো কারা?

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানা সংলগ্ন আড়াইহাজার বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার কোরআন শরীফ রাখার রেক থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বেলা একটা একটার দিকে আড়াইহাজার বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরীফ রাখার রেকের ওপর একটি ব্যাগ বা পরিত্যক্ত বস্তু দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। তা পরীক্ষা করে অস্ত্র ও গুলি দেখতে পেয়ে তিনি বিষয়টি তাৎক্ষণিক আড়াইহাজার থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের এই অস্ত্রটি লুট হয়েছিলো। প্রাথমিকভাবে উদ্ধার করা অস্ত্রটি থানা থেকে খোয়া যাওয়া সেই পিস্তল বলেই নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, কারা এই অস্ত্র ও গুলি মসজিদের ভেতরে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। 
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও...
নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি থেকে মাটি কেটে বিক্রির সময় দাবি করা টাকা না দেওয়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর