‘বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্যে ফাটলের দায় বিএনপির’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, নিজেদের স্বার্থে রাষ্ট্রকাঠামো সংস্কার থমকে দিয়ে পুরনো অগণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করতে চাইছে তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র প্রথম জাতীয় কাউন্সিলে এসব মন্তব্য করেন সংগঠনের নীতি-নির্ধারকেরা।

কাউন্সিলে কেন্দ্রীয় সংসদে সভাপতি পদে আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক পদে তাহমিদ আল মুদ্দাসসির নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে রাইয়ান নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে দেওয়া বক্তব্যে এনসিপির শীর্ষ নেতারা সরকারের বিভিন্ন নীতি ও বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেন।

এনসিপির সদস্য সচিব নেতা আখতার হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে প্রকৃত অর্থেই গণতান্ত্রিক করে তুলতে এবং স্বৈরতন্ত্র প্রতিরোধে সংস্কার বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। এই সংস্কারের দায়িত্ব ছাত্রনেতা ও তরুণদেরই নিতে হবে। আগামী দিনের অধিকার আদায়ের লড়াইয়ে জাতীয় ছাত্রশক্তিই অগ্রণী ভূমিকা পালন করবে। 

তিনি আরও অভিযোগ তুলে বলেন, শেখ হাসিনার আমলে ছিলো কোটাপ্রথা, আর এখন তারেক রহমানের আমল বা প্রভাবে দেখা যাচ্ছে ‘ভাইবা প্রথা’। কোটাপ্রথার কারণেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। একইভাবে তারেক রহমানকেও এই ভাইবা প্রথা বাদ দিয়ে মেধার প্রকৃত মূল্যায়ন করতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে আগামী দিনের বাংলাদেশে আপনাদেরও হয়রানির মুখোমুখি হতে হবে। এ ধরনের কাজ আবার করা হলে বিএনপি পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার পেছনে বিএনপিকে দায়ি করে বলেন, দিল্লির দাদাবাবুদের খুশি করার লক্ষেই বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যকার রাজনৈতিক ঐক্যে প্রথম ফাটল ধরিয়েছে বিএনপি নিজেই। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত বা সমঝোতা রয়েছে বলেই প্রকাশ্যে এই মিছিল-সমাবেশ দেখা যাচ্ছে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের নিয়ন্ত্রণে চলা বিএনপি সরকার পূর্বের অগণতান্ত্রিক ব্যবস্থার আলোকেই দেশ চালাতে চাইছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে তাদের এই পুরনো মানসিকতারই চর্চা দেখা যাচ্ছে। ছাত্রনেতা সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং আমাদের অবশ্যই এই স্বৈরতান্ত্রিক চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জাতীয় কাউন্সিলের আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একাত্তর/এসি
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর