বিনিয়োগকারীদের স্বার্থে নতুন আইনের আশ্বাস বিমানমন্ত্রীর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, পর্যটনখাতে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এতোদিন সেটিকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে দ্য প্রেস্টিজ এ কনক্লেভে ‘দৈনিক বণিক বার্তা’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, এভিয়েশন ও পর্যটন খাতে জ্বালানি এবং বিদ্যুৎসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সঙ্কট কাটাতে স্টেকহোল্ডারদের সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান তিনি। 

মন্ত্রী আশ্বাস দেন, যে ধরনের আইন বা নীতিমালা প্রণয়ন করলে বিনিয়োগকারীরা বেশি সুযোগ-সুবিধা পাবেন, সরকার সেই আইন বাস্তবায়নেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জটিল যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণ দেশেই করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে সরকার।

দেশের সার্বিক এভিয়েশন খাতের বর্তমান অবস্থা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি সরকার এক বিশৃঙ্খল ও ভঙ্গুর এভিয়েশন খাত হাতে পেয়েছে। এই খাতকে পুনর্গঠনে ইতিমধ্যেই অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সেগুলো পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের বিমানবন্দরগুলো বছরে প্রায় ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ) যাত্রীকে নির্বিঘ্নে সেবা দিতে সক্ষম হবে।

একাত্তর/এসি
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এই...
আগামী অক্টোবরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা হবে এবং বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
আগামী বছর হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর