শিশু অপ্রতিমের শেষ বিদায়ে মানুষের ঢল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

কুমিল্লায় দুই দফা নামাজে জানাজা শেষে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং পরবর্তীতে গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় অপ্রতিমের পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। অপ্রতিমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

এদিকে অপ্রতিম হত্যার বিচার ও সাধারণ নাগরিকদের সার্বিক নিরাপত্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

অন্যদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক তুহিন নামের এক যুবকের বাসা থেকে নিহত অপ্রতিমের সেই আলোচিত আইফোনটি উদ্ধার করা হয়েছে।

এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে মোট তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

একাত্তর/এআরএস
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সামনে যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন এবং এমন এক সময়ে রিপাবলিকান পার্টির ক্ষমতা টিকিয়ে রাখা যখন ঝুঁকির মুখে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত ও আচার-আচরণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর