ইরান যুদ্ধে মার্কিন সেনা মৃত্যুর নতুন হিসাব দিলো ওয়াশিংটন পোস্ট

প্রতিরক্ষামন্ত্রীর তীব্র প্রতিবাদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। শুক্রবার প্রকাশিত ওই খবরে বলা হয়, পেন্টাগনের জনসমক্ষে উন্মুক্ত ডাটাবেজে নথিবদ্ধ তালিকার বাইরেও অতিরিক্ত অন্তত চারজনসহ মোট ২২ জন মার্কিন সামরিক সদস্য এই সংঘাতের সময়ে মৃত্যুবরণ করেছেন। তবে এই পুরো প্রতিবেদনটিকে এক হাত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে পাঁচজন বেনামী মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করে যে, চলমান এই মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা পেন্টাগনের প্রদর্শিত তথ্যের তুলনায় বেশি। প্রতিবেদনে অন্য এক কর্মকর্তার সূত্র ধরে আরও জানানো হয়, অপ্রকাশিত এই সব মৃত্যুর ঘটনা যে সরাসরি যুদ্ধের ময়দানেই ঘটেছে এমনটি নয়, তবে নিহত সবাই চলমান সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন বাহিনীর সদস্য ছিলেন। পেন্টাগনের তথ্যের সাথে বাস্তবতার এই গরমিলের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলেও দেশটির প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট জবাব দিতে অস্বীকৃতি জানায়।

অন্যদিকে ওয়াশিংটন পোস্টের এই খবরটি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কঠোর প্রতিক্রিয়া জানান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। প্রতিবেদনটিকে সম্পূর্ণ বানোয়াট ও চরম মিথ্যা বলে আখ্যা দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর এই চরম বিরোধিতার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিক্রিয়া চাওয়া হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নতুন মন্তব্য করা হয়নি, যা আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন সেনার প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে নতুন ধোঁয়াশার সৃষ্টি করেছে।

একাত্তর/এআরএস
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনার বিরুদ্ধে...
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর এবার হোয়াইট হাউসের শীর্ষেই শুরু হয়ে গেছে প্রকাশ্য গৃহদাহ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির অন্যতম শীর্ষ মঞ্চে বাংলাদেশের বলিষ্ঠ উপস্থিতি! তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর হাই-প্রোফাইল উদ্বোধনী...
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর...
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনার বিরুদ্ধে...
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটি সনদ অর্জন করেছে। সনদগুলো হলো আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর