টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে, ওই ওষুধ কারখানায় আকস্মিক আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টঙ্গীর তিনটিসহ গাজীপুর, উত্তরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একের পর এক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এর ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা ওষুধ তৈরির মূল্যবান সরঞ্জাম, কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পুড় ছাই হতে শুরু করেছে। তবে ঠিক কোন তলা থেকে বা কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম জানান, কারখানা ভবনটি মূলত ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং কাঁচ দিয়ে তৈরি। ভবনটিতে প্রচুর কাঁচ থাকায় আগুনের তীব্রতা ও উত্তাপ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

এখন পর্যন্ত (দুপুর পর্যন্ত) এ ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে বা কোনো অংশে শ্রমিক বা অন্য কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও সূত্রপাতের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

একাত্তর/এআরএস
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সরাসরি কাজ করছে। পাশাপাশি আগুন...
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর