মাদকের টাকা না পেয়ে নিজ ঘরেই আগুন দিলো ছেলে!

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মদাতা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশে থাকা একটি টিনের ঘরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থান সংলগ্ন এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম নাজমুল হাসান (২৮)। দীর্ঘদিন ধরেই সে মাদকাসক্ত ছিল। গত বুধবার রাতে তার বাবা আয়েত আলীর কাছে সে মাদকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই আগুন ধরিয়ে দেয় নাজমুল।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে এবং সেখানে রাখা প্লাস্টিকের ক্রেটগুলোতে। আগুনের তীব্রতা দেখে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগানোর পর পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত নাজমুল।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়ে যায়। ভুক্তভোগী বাবা আয়েত আলীর দাবি, আগুনে তাঁর ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র, ঘর এবং প্লাস্টিকের ক্রেট পুড়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাঁদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে একটি কাঠের ঘর ও রান্নাঘরের আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক নাজমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একাত্তর/এআরএস
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে নিভে গেল দগ্ধ চারজনেরই জীবন প্রদীপ।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন স্বামী-স্ত্রী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে...
জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিলম্বের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ও পিবিআই হেফাজতে থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন।...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর