ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সন্তুষ্ট ইসি 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দুপুর দুইটা পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।   

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানান।   

ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিকেল চারটা পর্যন্ত সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর দুইটা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ছিল ৪৮ শতাংশ। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে, গণনা সম্পন্ন হওয়ার পরই আমরা পুরো ও চূড়ান্ত ফলাফল বলতে পারবো।   

নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা একটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে পেরেছি। সারাদিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই আমরা অবশ্যই এই নির্বাচন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট।   

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যালট পেপারে সিল মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ইসি সচিব বলেন, ব্যালট পেপারে সিল মারার ভিডিওটির বিষয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভোট চলাকালে প্রিজাইডিং অফিসারের পরিচয়পত্র বা কার্ডে ছবি না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি নেই—বিষয়টি জানতে পারার পরপরই আমরা সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারকে অবহিত করি। পরবর্তীতে রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন যে তার পরিচয় সঠিক ছিলো।

কিছু কেন্দ্রে কম বয়সী ব্যক্তিদের উপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কম বয়সী যারা ভোটকেন্দ্রে গিয়েছিলো, তারা কেউ ভোটার ছিলো না। তাদের কৌতুহল থাকতে পারে কিংবা দলীয় পরিচয়ও থাকতে পারে। তবে বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করেছি।

একাত্তর/এসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে নির্বাচন কমিশন (ইসি) ছোট করে দেখছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই এতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন...
উৎসবমুখর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসনের বহুল কাঙ্খিত উপনির্বাচন। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা অভিযোগগুলোর কোনোটিই নির্বাচন কমিশন (ইসি) ছোট করে দেখছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত...
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
ধর্মীয় পরিচয়ের আড়ালে শিশু নির্যাতন বা অপরাধ আড়াল করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনশীন পীরসাহেব। সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত...
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে অন্তত এক সপ্তাহব্যাপী বিস্তৃত সামরিক অভিযান চালাতে যৌথ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সম্ভাব্য এই হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক...
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশের উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর