রূপপুরে পাওয়ার স্টার্ট, আরও এক ধাপ এগুলো উৎপাদন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

বিদ্যুৎ উৎপাদন শুরুর একেবারে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া এবং ভৌত পরীক্ষার (ফিজিকস টেস্ট) ফলাফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী ধাপ বা ‘পাওয়ার স্টার্ট’ (সি-স্টেজ) শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

বৃহস্পতিবার বিকেলে বায়েরার পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হলো।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, এর আগে নিরাপত্তা ভালভের পরীক্ষায় কিছু ত্রুটি ধরা পড়ায় সেপ্টেম্বর মাসের নির্ধারিত পরিকল্পনা কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে সফলভাবে তা সম্পন্ন করার পর বায়েরার অনুমতি সাপেক্ষে গত ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া (নিউক্লিয়ার রিয়্যাকশন) শুরু হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন অনুমোদিত ‘সি-স্টেজ’ বা পাওয়ার স্টার্ট ধাপে বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে, যার মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম শতভাগ নিশ্চিত করা। এ পর্যায়ে চুল্লি, শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং সার্বিক নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়িয়ে এসব ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানান, শূন্য শক্তি উৎপাদন দিয়ে এই ধাপ শুরু হবে। চুল্লিতে শক্তি উৎপাদন যখন শূন্য থেকে ৩০ শতাংশে পৌঁছাবে, তখনই জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে এবং পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেতে পারে। এরপর দীর্ঘ ৭ থেকে ৮ মাস ধরে পরীক্ষামূলক উৎপাদন অব্যাহত থাকবে। গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের অভিজাত ক্লাবে প্রবেশ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে এবং রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অসমস্ট্রয়এক্সপোর্ট’-এর মাধ্যমে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে এই মেগাপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম পৌঁছানোর মধ্য দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল রূপপুর।

প্রাথমিকভাবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকলেও, দুই দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। তবে ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ বাড়লেও সামগ্রিক প্রকল্পের মূল খরচ বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি।

তবে মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়ে বর্তমানে মোট প্রকল্প ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, সি-স্টেজ অনুমোদনের মাধ্যমে রূপপুর প্রকল্প এখন দেশের বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ রূপরেখায় এক ঐতিহাসিক সাফল্যের দ্বারপ্রান্তে অবস্থান করছে।

একাত্তর/এআরএস
আকস্মিক কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট নিরসনে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ আনুষ্ঠানিকভাবে...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ১৬৯টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্রায় পৌণে পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের হানেদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর...
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর