যেভাবে ধরা হলো আন্তজেলা বাইক চোর চক্রের ৮ সদস্যকে 

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের ওসমান গণির একটি মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাইকটি না পেয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সিংড়া থানায় এজাহার দেন তিনি।

এ ঘটনার তদন্তে নামে পুলিশের একটি টিম। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেন তারা।

থানা পুলিশের ওই টিমের অভিযানে যুক্ত হয় এন্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল। এরপর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রাম থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করেন তারা।

আর এই মোটরসাইকেল উদ্ধার করতে গিয়েই পুলিশ সন্ধান পায় আন্তজেলা বাইক চোরের একটি চক্রের। ধরা হয় আটজনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিকে আরও ১৫টি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে নাটোর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চালিয়ে নাটোরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৬টি চোরাই মোটরসাইকেল।

চক্রের সদস্যদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা সংঘবদ্ধ হয়ে বাইক চুরি করে তা বিক্রি করতেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে ও তাদের তথ্য অনুযায়ী নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

বাইক চুরির অভিযোগে গ্রেফতার আটজন হলেন- বগুড়া জেলার গাবতলী থানার পুরাদহ এলাকার বাদশা সরকারের ছেলে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার পাখাইলকান্দি এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে আইয়ুব আলী, পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর এলাকার হিরু খানের ছেলে শামীম খান, একই উপজেলার কালিনগর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. নাছির উদ্দিন।

রাজশাহীর এয়ারপোর্ট বাইয়া এলাকার শামীম বাবুর ছেলে আল-আমিন ইসলাম,  পাবনা জেলার বেড়া থাসার পূর্ব শ্রীকন্ঠদিয়া এলাকার মো. সোলেমান শেখের ছেলে খবির শেখ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাতিয়া এলাকার আব্দুল জলিল মণ্ডলের ছেলে বাচ্চু মিয়া এবং পাবনা জেলার আতাইকুলা থানার চুলকাটা এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে জিয়াম হোসেন জিম।

আরবি  
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর