নাটোর-৪: আওয়ামী লীগের বিভক্তি কাজে লাগাতে চায় বিএনপি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম

প্রচুর ভোট থাকলেও ভাগ, উপভাগে বিভক্ত নাটোর-৪ আসনে আওয়ামী লীগ। সম্প্রতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর নৌকার টিকিট নিয়ে পরিবারের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে। দলের আরেক অংশ পারিবারিক করণের বিপক্ষে অবস্থান নিয়েছে। মাত্র দেড় মাস মেয়াদের উপ-নির্বাচনেও তারা বহাল রাখতে চান এ মত।

অন্যদিকে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে সুযোগ হিসেবে কাজে লাগতে চাইছে বিএনপি। দলটির মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকলেও, মহাজোট থেকে জাতীয় পাটি ও বিএনপি-জামায়ত জোট থেকে জামায়াতের প্রার্থীরাও নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বড়াইগ্রাম ও গুরুদাসপুর এই দুই উপজেলা নিয়ে নাটোর-চার আসন। গুরুদাসপুর মূলত কৃষি নির্ভর এলাকা। এই উপজেলায় শস্য ভাণ্ডারখ্যাত চলনবিলের একাংশ অবস্থিত। চলনবিল এই জনপদের একটি ঐতিহ্য। বর্ষা মৌসুমে চলনবিল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান।

চলনবিলে ধান ও রসুনের আবাদ নজর কাড়ে। এছাড়া জীববৈচিত্র্যে ভরপুর চলনবিলে তরমুজ লিচু ছাড়াও আরও বিভিন্ন রকমের অর্থনৈতিক ফসল উৎপাদিত হয়। গুরুদাসপুর উপজেলা একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় মোট জনসংখ্যা এক লাখ ৯৪ হাজার ২২৮ জন।

নাটোর-৪: আওয়ামী লীগের বিভক্তি কাজে লাগাতে চায় বিএনপি

অন্যদিকে বড়াইগ্রাম উপজেলা দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। বড়াইগ্রাম মোট জনসংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৩ জন। আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে নির্বাচনী প্রস্তুতি জমে উঠেছে। আগামীতে কে হচ্ছেন এই জনপদের প্রতিনিধি সেটা দেখার প্রতীক্ষায় রয়েছে দুই উপজেলাবাসী।

গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে ১৯৯১ এবং ২০০৮ এ জিতেছিল আওয়াম লীগ। ১৯৯৬ এবং ২০০১এ জয়ী হয় বিএনপি। সবশেষ বিজয়ী হন সদ্য প্রয়াত আব্দুল কুদ্দুস। আসছে নির্বাচনে এই আসনটিতে জয়ের ধারাবাহিকতা রাখতে এরই মধ্যে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নাটোর-৪ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। গত সাতবারের নির্বাচনে পাঁচবারই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এই আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কলহ বিরাজমান।

আওয়ামী লীগের একাংশের দাবি একই পরিবারে মনোনয়ন আটকে আছে দীর্ঘদিন। তারা দাবি করেন নেতৃত্বের বিকাশের স্বার্থে এবার মনোনয়ন বদল করো দরকার। এই আসনে চার পাঁচ জন শক্তিশালী আওয়ামী লীগ নেতার সক্রিয় বলয় রয়েছে। তারাই মূলত চাইছেন নতুন মুখ।

এদিকে বাবার আসনে মনোনয়ন চাইছেন দুই ভাইবোন। তাদের মধ্যে মেয়ে এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কোহেলী কুদ্দুস মুক্তি জানান, এলাকার বেশিরভাগ ভোটারের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক দীর্ঘ দিনের। তারা মনোনয়ন চাইবেন। দেয়া, না দেয়া দলের সিদ্ধান্ত। তারা আওয়ামী লীগে আছেন, থাকবেন।

অন্যদিকে, এ আসনে সাংগঠনিক শক্তি ও যোগ্য প্রার্থীর অভাবে ভুগছে বিএনপি। বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একরামুল আলম ও সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের মৃত্যু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর উপজেলায় দলটির শক্তিশালী নেতৃত্বে সংকটে পড়ে। সে কারণে বিএনপিতে এক ধরনের শূন্যতা রয়েছে।

১৯৯৬- এর ফেব্রুয়ারি ও ২০০১ এর নির্বাচনে আসনটি থেকে জয় পায় বিএনপি। এবারও দখলে নিতে চান দলের নেতারা। এরই মধ্যে মনোনয়নের জন্য এরই মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক এমপি মোজাম্মেল হকের ছেলে আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, বড়াইগ্রাম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনিসহ বেশ কজন।

নাটোর-৪: আওয়ামী লীগের বিভক্তি কাজে লাগাতে চায় বিএনপি

এছাড়াও এই আসনটিতে থেকে নির্বাচনে অংশ নিতে চান মহাজোটের অন্যতম দল জাতীয় পার্টি থেকে দুই বারের নির্বাচিত সাংসদ আবুল কাশেম সরকার। এরই মধ্যে এই আসনের জন্য বড়াইগ্রাম উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিমকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জামায়াত।

তবে রাজনৈতিক হিসেবে নিকেশ যাই হোক। এলাকার ভোটাররা চাইছে, এলাকার উন্নয়নে সব রাস্তা-ঘাটের আধুনিকায়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, সেই সাথে চলনবিল কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমন মানুষকেই বেছে নিতে।

৪ লাখ ১৯ হাজার ৫৪৬ ভোটার নাটোর-৪ সংসদীয় আসনে। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৩০ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ১১৬ জন।

নাটোর সংসদীয়-৪ আসনে বড়াইগ্রামে ভোটার সংখ্যা বেশি হলেও এই গুরুদাসপুর থেকেই বারবার নির্বাচিত হয়ে আসছে জনপ্রতিনিধি। সে কারণে প্রতিটি দল বা প্রার্থীর কাছে এই অঞ্চলটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি হয়ে দাঁড়ায় ভোটের বড় ফ্যাক্টর। তবে স্থানীয় ভোটাররা বলছেন- যেই নির্বাচিত হননা কেন, তিনি এলাকার উন্নয়নের পাশাপাশি সৃষ্টি করবেন কর্মসংস্থানের সুযোগ।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর