পাওনা টাকা চাওয়ায় ড্রেনম্যানকে মারধর, হাসপাতালে মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:১০ পিএম

নওগাঁর মান্দায় বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে আহত গভীর নলকূপের ড্রেনম্যান রমজান আলীর (৬০) মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি।

এ ঘটনায় মান্দা থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত রমজান আলী উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপে ড্রেনম্যানের কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, গভীর নলকূপ কর্তৃপক্ষ এক‌ই এলাকার কৃষক খাইরুল ইসলামের কাছে বোরো ধানের জমির সেচ ভাড়া বাবদ এক হাজার টাকা পেতেন। সেই টাকা দিতে চাচ্ছিলেন না খাইরুল। এ নিয়ে ড্রেনম্যান রমজান আলী গত শনিবার টাকা চাইতে গেলে তাদের মধ্যে বিতণ্ডা হয়।

এর‌ই জেরে ওই দিন বিকেলে খাইরুল ইসলাম ও তার লোকজন হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে রমজান আলীকে জখম করে। পরে রমজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, রমজান আলী নিহতের ঘটনায় তার ছেলে মামলা করেছেন। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর