ব্যাগিং পদ্ধতির আম চাষের কদর বাড়ছে

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:১৭ পিএম

ব্যাগিং পদ্ধতিতে আম চাষে আগ্রহী হচ্ছেন উত্তরাঞ্চলের চাষিরা। বলছেন, এই পদ্ধতিতে চাষ করা আমের কদর বাড়ছে বিদেশের মাটিতে। চাহিদা আছে দেশিও বাজারেও। তাই বিদেশে রপ্তানিসহ দেশের বাজারে কীটনাশক ও বিষমুক্ত আম নিশ্চিতে ব্যাগিং পদ্ধতি আরও জনপ্রিয় করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন, বাগান মালিক ও রপ্তানিকারকরা।

রাজশাহীর বাগান মালিক ও রপ্তানিকারক আনোয়ারুল হক। গেলো বছরগুলোর মতো এবারও আমবাগানে ফ্রুট ব্যাগিং করেছেন। কারণ, তার বাগানের আম যাবে বিদেশে।

বাগান পরিচর্যাকারীরা বলছেন, এই ব্যাগ ব্যবহারে আমের গায়ে কোন পোকামাকড় স্পর্শ করতে পারে না। একই সাথে ব্যাগের মধ্যে আম নিরাপদ ও সুন্দর হয়ে ওঠে।

এমনই আরও দুইজন আমচাষী জানান, ব্যাগ ব্যবহারে আম সুন্দর হয়। আর কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

জাত ভেদে আমের বয়স ৪০ থেকে ৫০ দিনের মাথায় নিয়ম মেনে বালাইনাশক দেয়ার পর এই ব্যাগ ব্যবহার করতে হয়। এতে আমের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, রোধ করে মাছি পোকার আক্রমণ, জানালেন রাজশাহীর ফল গবেষক ড. আলীম উদ্দীন।

দেশের পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করা আমের চাহিদা বাড়ছে ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে ব্যাগিং পদ্ধতি আম চাষিদের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে, মনে করেন ব্যবসায়ী আনোয়ারুল হক।

রাজশাহীর চাপাই অ্যাগ্রো ফুড প্রডিউসারের এ ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশীয় ভোক্তারা একটা সময় মনে করতেন কেমিক্যাল দিয়ে আমে কালার আনা হয়েছে। তবে, এখন তারা বুঝতে পারছেন। আমাদের গত দুই-তিন বছর ধরে নতুন পরিবেশে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

চীন থেকে আমদানি করা প্রতিটি ব্যাগ ব্যবহারে খরচ পড়ে পাঁচ টাকা। একটি ব্যাগ ব্যবহার করা যায় দুই মৌসুম।

 

একাত্তর/আরএ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছরও থাকছে না ‘ম্যাংগো ক্যালেন্ডার’। পরিপক্ব হলে তবেই বাজারজাতকরণ করা যাবে আম।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর