পানি জোগাড়ে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:২৬ পিএম

স্তর নেমে যাওয়ায় উপকূলীয় এলাকা সাতক্ষীরায় সুপেয় পানির সংকট বেড়ে গেছে। বেশিরভাগ টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। যে কারণে পানি সংগ্রহে এলাকার মানুষদের যেতে হচ্ছে দীর্ঘ পথ। তবে জনপ্রতিনিধি বলছেন, রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে সাতক্ষীরায় বিশুদ্ধ খাবার পানির সংকটের কিছুটা সমাধান হবে।

আশাশুনি এলাকার পাশেই বঙ্গোপসাগর, কিন্তু সেই লবণ পানি খাবার উপযোগী নয়। এর মধ্যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট তীব্র হয়েছে।

এখন পানি সংগ্রহের জন্য নারী ও শিশুদের ছুটতে হচ্ছে বিভিন্ন জায়গায়। সরকারি প্রকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুরের পানি শোধন করে সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পানি না থাকায় তারা পানি কিনে খান অথবা অনেক দূর থেকে সংগ্রহ করেন। পানির অভাবে ক্ষতি হচ্ছে ফসলেরও।

টেকনিশিয়ান মোহাম্মদ রানা হোসেন বলেন, আশাশুনির মত শ্যামনগরেও পানি ও জমিতে বেড়েছে লবণাক্ততা। পানির স্তর ৩৫ থেকে ৪০ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। যে কারণে বেশিরভাগ টিউবওয়েল পানি উঠছে না।

সুপেয় পানি সমস্যা সমাধানে সরকার রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প গ্রহণ করেছে। কাজ শেষ হলে উপকার পাবে এলাকার মানুষ, বলছেন সাবেক জনপ্রতিনিধি।

আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানিয়েছেন, এরইমধ্যে সংসদ সদস্য ৪৯ কোটি টাকার বরাদ্দ পেয়েছেন- সুপেয় পানি প্রকল্পের জন্য।

পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়াসহ বাড়ছে পরিবেশ বির্পযয়ের শঙ্কা।

পানির সংকট একটি বৈশ্বিক সংকট। যতোই দিন যাচ্ছে এ সংকট আরো তীব্র হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এ সংকট। বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী পানি সংকটে মধ্যে রয়েছে। আর সুপেয় পানির  সংকটে রয়েছে ৭৬ কোটিরও বেশি মানুষ।

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে সুপেয় পানির সুযোগবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম।

জাতিসংঘ বলছে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ হয় পর্যাপ্ত পানি পায় না। বলা হচ্ছে, আগামী ২০৫০ সাল নাগাদ ৯শ’ ৩০ কোটি মানুষের মধ্যে ৭শ’ কোটিই পানির সমস্যায় পড়বেন। কাজেই এ সমস্যা মোকাবেলা করতে হলে পানির অপচয় রোধ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

 

একাত্তর/আরএ
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর