সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ (৪৫) নারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন ও বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আব্দুল্লাহসহ   কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।

এ ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগ করে নিহতের সতত্যা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

আরবি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। ছেলের মরদেহ আনতে গেলে বাবার ওপরও গুলি চালানো হয়েছে। তিনিসহ আহত দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।  
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছেন। তার নাম স্বর্ণা দাস (১৬)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর