উঠানে বৃদ্ধের গলাকাটা মরদেহ, সন্দেহে জমি নিয়ে বিরোধ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

বগুড়ায় নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ভাষ্য, জমি নিয়ে বিরোধের তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ওই বৃদ্ধের দুই সন্তানই মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার সকালে জেলার শাহজাহানপুর উপজেলার উত্তরপাড়া গ্রামে ওই বৃদ্ধের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আবুল কালাম (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

সরেজমিন, বাড়ির উঠানে বৃদ্ধ বাবার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে বুদ্ধি প্রতিবন্ধী ছেলে লয়া মিয়াকে আহাজারি করতে দেখা গেছে। পাশই আপন মনে গল্প করে যাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী বোন। 

পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। সকালে স্ত্রী জাহানারা স্বামীকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন। পরে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। তার আহাজারিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। 

পরিবার ও প্রতিবেশীদের দাবি, জমি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে শাহজাহানপুর থানার পরিদর্শক মাসুদ করিম বলেন, প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর