ইসলামি জলসা নিয়ে ঝগড়া, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

পাবনায় একটি ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই এলাকায় একটি ইসলামি জলসা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়া রূপ নেয় সংঘর্ষে। এতে দলটির একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন জন। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে জেলার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জালাল উদ্দিন (৪০)। তিনি ওই ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে। জালাল স্থানীয় বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। 

শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে তাদের ঝগড়া হয়। সেই জেরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহীর উদ্দেশে নেওয়া হয়। কিন্তু দুপুর একটার দিকে পথেই তিনি মারা যান।

এবিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার বলেন, আমি বিষয়টি জানি না। আপনার কাছে প্রথম শুনলাম। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানবো।   

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর