নাটোরে আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। 

শনিবার (২২ মার্চ) সকালে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা শেষে ক্যাম্পাস চত্বরে এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা।এসময় আজকের মধ্যে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি করেন তারা।

কয়েকজন পরীক্ষার্থী জানান, নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; সাঁট মুদ্রাক্ষরিক; বেঞ্চ সহকারী; জারিকারক এবং অফিস সহায়ক পদে মোট ৩৪ জনের বিপরিতে শহরের এনএস কলেজ ও রানী ভবানী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে হাজারের অধিক চাকরি প্রত্যাশিরা অংশ নেন। কিন্তু পরীক্ষা চলাকারে এনএস সরকারি কলেজ কেন্দ্রের ২১০ নম্বর রুমে একজন পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র পাওয়া যায়।

তারা জানান, এ সময় অন্য চাকরি প্রত্যাশীরা স্বোচ্চার হলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে পরীক্ষা শেষে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা। 

এসময় অন্য কক্ষে আরও পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র ছিল বলে দাবি করে পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। 

তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নাই বলে দাবি করেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর