রোববার যেসব এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

রাজশাহীর বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ কাজের জন্য দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। নগরীটির র ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার উদ্দেশ্যে এই সাময়িক বিরতি নেয়া হয়েছে। 

মূলত সঞ্চালন লাইন নিরাপদ রাখতে এবং বড় বিপর্যয় এড়াতেই নিয়মিত এই সংস্কার কাজ করা হচ্ছে। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত টানা প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে রাজশাহীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া এবং দেবেশিংপাড়া আমবাগান।

এছাড়াও ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

উন্নয়নমূলক ও প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য এই সাময়িক অসুবিধার সৃষ্টি হওয়ায় নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। দুপুর দেড়টার দিকে কাজ শেষ হওয়া সাপেক্ষে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে অনুরোধ করেছে নেসকো। 

একাত্তর/এসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর