চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে আমসহ মাঠের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষক।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে প্রথমে জেলার শিবগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর বিকেল সোয়া চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সময় আকাশ থেকে প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড়ো আকৃতির শিলা পড়তে দেখা যায়। ১৫ মিনিট ধরে চলা এই প্রচণ্ড শিলাবৃষ্টিতে আমের ছোট গুটি ঝরে পড়ার পাশাপাশি শিলার আঘাতে আম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া খেতের গম, পেঁয়াজ ও শাকসবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব ফসল জমি থেকে তোলার আগমুহূর্তে ছিলো, সেগুলোর ওপর এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিলাবৃষ্টির সময় অনেক উৎসুক মানুষকে রাস্তা ও আঙিনায় নেমে শিলা কুড়িয়ে পাত্রে জমা করতে দেখা গেছে। তবে কৃষকের চোখেমুখে ছিলো আতঙ্কের ছাপ।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি স্থানীয় কৃষি বিভাগ। তবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, শিলাবৃষ্টিতে আমসহ ক্ষেতের ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দেওয়া প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা সম্ভব হবে।

কৃষকেরা জানান, এই সময়ে শিলাবৃষ্টি মানেই আমের অপূরণীয় ক্ষতি। আমের গুটি ঝরে পড়ার পাশাপাশি যেগুলো গাছে থাকবে, সেগুলোতেও শিলার আঘাতের কারণে কালো দাগ পড়ে পচন ধরতে পারে। এতে আমের বাজারমূল্য কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর