নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

নীলফামারীতে আলাদা দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী ও মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুরে জেলার সৈয়দপুর শহরের এক নম্বর রেলক্রসিং এবং সকালে জেলা সদরের খয়রাত নগর রেলওয়ে স্টেশনের অদূরে দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন- সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে ব্যবসায়ী জায়েদ হোসেন খান চঞ্চল (৬৮) ও জেলা সদরের সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের জবান আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন রোগী ফয়জুল ইসলাম (৬৫)।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের পরির্দশক (ওসি) মো. সাকিউল আযম প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে জানান, সকাল সাতটার দিকে খয়রাত নগর স্টেশনের অদূরে চিলাহাটী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মানসিক বৃদ্ধ ফয়জুল ইসলাম। 

অপর দিকে সৈয়দপুর শহরের এক নম্বর রেল ক্রসিংয়ের অদূরে রেল লাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ক্ষুদ্র ব্যবসায়ী জায়েদ হোসেন খান চঞ্চল (৬৮)। তিনি র্দীঘ দিন থেকে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় বসবাস করতেন এবং একই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ছাতা ও কাসা-পিতলের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর