আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ এএম

কুড়িগ্রামে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হামলায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

নিহত আওয়ামী লীগ নেতার নাম শরিফুল ইসলাম সোহান। তিনি ঘোষপাড়া হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর পুত্র। পরিবহন ব্যবসায়ী সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

গ্রেপ্তার দুই জন হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি প্রাইভেট জিপাগাড়ি দাঁড়িয়েছিল। এসময় সদর উপজেলা ছাত্রলীগের দুই নেতা সিয়াম ও রিয়াদের দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিপের পাশে পড়ে যায় এবং দুই জনে আহত হয়। পরে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানসহ অপর দুইজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
এ খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে মারপিট করে। এ সময় শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই জিপে করে ছাত্রলীগ নেতারা হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল একে এম ওহিদুন্নবী সাংবাদিকদের জানান, নিহত সোহানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত রেজভী ও ঝিনুককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর