চ্যালেঞ্জের সমাধান নিজেদের খুঁজে বের করতে হবে: তৌফিক ইলাহী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, বড় বড় চ্যালেঞ্জ নিতে হলে কারও মূখাপেক্ষি না হয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরের একটি রিসোর্টে দেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জ্বালানি ও খনিজ উপদেষ্টা বলেন, সংঘাতময় এই পৃথিবীতে টিকে থাকতে প্রধানমন্ত্রী নানামূখি পদক্ষেপ নিচ্ছেন। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অন্য যে কোনো বিদ্যুতের তুলনায় সোলারের বিদ্যুৎ কৃষক কম দামে ব্যবহার করতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মধ্যে সৌর বিদ্যুৎ বিক্রির প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যুতের চাহিদা পুরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় নেসকোর চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের পরিচালক রূপালী মন্ডল, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর