মশার নগরীতে পরিণত হচ্ছে রংপুর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পিএম

মশার নগরীতে পরিণত হয়েছে রংপুর। ময়লা আবর্জনার ভাগাড় রংপুরের শ্যামা সুন্দরী খাল এখন মশা তৈরির প্রজনন কেন্দ্র। মশারী ও কয়েল জ্বালিয়ে মশা উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নগরবাসী। তারা বলছেন, মশা নিধনে একেবারেই উদাস সিটি কর্তৃপক্ষ।

তবে, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলছেন, কার্যকরী ঔষধ না পাওয়ায় মশা নিধনের উদ্যোগ নেয়া যাচ্ছে না।

ময়লা আবর্জনার ভাগাড়ে ডিম পাড়ছে মশা। পরে হাজার হাজার মশা জন্ম নিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন বসতবাড়িতে। আর সেই মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।

সরেজমিনে দেখা যায়, মশা তৈরির প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল। কয়েক বছর থেকে খালটি সংস্কার না হওয়ায় খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে।

তারা বলছেন, খালটি পরিষ্কার ও মশক নিধনে কোন কার্যক্রম নেই সিটি কর্পোরেশনের।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান এ দাবি মানেন না। বরং তিনি বলছেন, সমস্যা সমাধান করার ব্যবস্থা নেয়া হচ্ছে। খোঁজা হচ্ছে কার্যকরী ঔষধ।

এদিকে মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান।

পরিবেশবিদরা বলছেন, আট কিলোমিটার জুড়ে বয়ে চলা শ্যামা সুন্দরী খালটি পরিষ্কার করা না হলে এডিস মশার লার্ভা তৈরির শঙ্কা রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নগরবাসী।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর