ভাষাসৈনিক মজিবর রহমান মাস্টার মারা গেছেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মজিবর রহমান মাস্টার মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন তিনি।

শনিবার সকালে রংপুর নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে উপজেলার খিয়ারপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয় বলে জানিয়েছেন নিহতের নাতনি খাইরুন নাহার।

মজিবর রহমান মাস্টার ১৯৩৭ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সেরাজ উদ্দিন ও মায়ের নাম আলিমন নেছা।

১৯৪৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মহান ভাষা আন্দোলনে যুক্ত হন মজিবর রহমান। ১৯৫২ সালে দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় শ্যামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

১৯৭১ সালে গঠিত বদরগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন মজিবর রহমান মাস্টার। তিনি ৬ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১ এপ্রিল সৈয়দপুর সেনানিবাস থেকে ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে তিন শতাধিক আনসার, পুলিশ ও সেনাসদস্য বদরগঞ্জে আসেন। তিনি ওই বহরে অংশ নেন। তারপর বদরগঞ্জ থেকে তারা দিনাজপুরের ফুলবাড়িতে যান। সেখানে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি নীলফামারীর চিলাহাটির তিনটি স্থানে গেরিলা যুদ্ধে অংশ নেন।

পরে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে কলকাতায় দেখা করেন। তার নির্দেশে মজিবর রহমান ভারতের কুচবিহারের টাপুরহাট যুব ক্যাম্পে সহকারী রিক্রুটিং অফিসার হিসেবে যোগ দেন।

ভাষা সৈনিক মজিবর রহমান ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও কয়েক বছর বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটস আন্দোলনে যুক্ত থেকে রাষ্ট্রপতি পদকও লাভ করেন তিনি।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০২৩ পান মজিবর রহমান মাস্টার।

একাত্তর/আরএ
গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবদেন করেছিলেন আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। যাচাই বাছাই শেষে কাউন্সিলের...
বাঙালি ৫৪তম বিজয় উদযাপনে যখন আর বাকি মাত্র একটি রাত, তখনই ঘটলো এক অমানবিক ঘটনা। একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে দুর্বৃত্ত। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া...
‎‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর