সৈয়দপুরে রেললাইনের পাত চুরির অভিযোগে প্রকৌশলী আটক

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:২০ পিএম

রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগ সৈয়দপুর রেলওয়ের এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নিজ কার্যালয় থেকে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটক ব্যক্তির নাম সুলতান মৃধা। তিনি  সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী (পথ) হিসেবে কর্মরত। 

সৈয়দপুর রেলওয়ে পুলিশ  ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সৈয়দপুর  ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পরে সেই পাতগুলো দুইটি পিকআপ যোগে পাচার করা হয়। এমন গোপন সংবাদে তদন্ত শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে পাচারের আলামত পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথ সহযোগিতায় সুলতান মৃধাকে আটক করা হয়।

বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, ওই কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমাণ রেললাইনের পাত পাচার করা হয়েছে। তাই ওই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান । আটক ব্যক্তিকে জিআরপি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম শেষ করা হবে। জিজ্ঞাসাবাদের পর এর সঙ্গে জড়িতদের খোঁজ ও পাচার করা মালামাল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর