কুড়িগ্রামে সকালে আওয়ামী লীগের কার্যালয়ের উঠলো পতাকা, দুপুরে ভাঙচুর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি আবারও ভাঙচুর করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক পরিত্যক্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয় নামের একটি ব্যানার টানিয়ে দেয়। এসময় তারা দলীয় স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

পুরে দুপুরে পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বৈছাআ’র নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন এবং পরিত্যক্ত কার্যালয়টি আবারও ভাঙচুর করেন। এসময় তারা সেখানে একটি বিনামূল্যে ব্যবহারের জন্য শৌচারগার নির্মাণের ঘোষণা দেন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। তাদের এই  ভাঙা কার্যালয় আমরা  উচ্ছেদ করেছি। এখানে জনগণের জন্য দ্রুত ফ্রি শৌচাগার নির্মাণ করা হবে।

২০২৪ সালের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। ১৮ মাস পর আজ হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানো ঘিরে এলাকায় নতুন করে আলোচনা চলছে।

এ বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি সকালে জানার পর জেলা পুলিশের শহরে টহল জোরদার করা হয়েছে। দ্রত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর