কুড়িগ্রামে ভাষা সৈনিক আবদুল করিম সরকারের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

কুড়িগ্রামের ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকার মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

মরহুমের পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, ছাত্র অবস্থায় ১৯৫২ সালে কুড়িগ্রামে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবদুল করিম সরকার। আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল এবং দীর্ঘদিন তাকে পালিয়ে থাকতে হয়েছিলো।

পেশাগত জীবনে তিনি প্রথমে খাদ্য বিভাগে যোগ দিয়েছিলেন। তবে স্বাধীনচেতা এই মানুষটির কাছে চাকরি ভালো না লাগায় তা ছেড়ে দিয়ে আইন পেশায় যুক্ত হন। আমৃত্যু তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন। সদালাপী এই গুণী মানুষটি একসময় জাকের পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং দলটির জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করতেন। ষাটের দশকে তার দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছিলো।

ভাষা সৈনিক আবদুল করিম সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই কুড়িগ্রাম জেলা বারের দীর্ঘদিনের সহকর্মী ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার বাড়িতে ছুটে যান। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম কালেক্টরেট ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শেষ শ্রদ্ধা জানিয়েছে। শোকবার্তায় সংগঠনগুলো মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর