লাশ দাফনে বাধা প্রসঙ্গে কড়া বার্তা নাহিদের

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম

জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল, তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন দৃশ্য দেখতে চায় না জাতি।

পিরোজপুরে একটি লাশ দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন যে, অতীতে মুজিববাদী ফ্যাসিস্টরা শহিদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের লাশ আনতে দেয়নি এবং সাধারণ জনগণকে শ্রদ্ধা জানাতে বাধা দিয়েছিল। বিরোধী দলের বহু নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি। তবে গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা তোফায়েল আহমেদ এবং তাঁর নিজ এলাকায় আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতউল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সংসদীয় রীতি অনুযায়ী শোকও প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও আমরা কথা বলেছি এবং বলব। কারণ, শত্রুর সঙ্গে আমাদের ইনসাফ করা শিখতে হবে।

বিগত ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা না বলা ব্যক্তিদের সমালোচনা করে এনসিপির এই আহ্বায়ক বলেন, মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সারা দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সে সময় অনেক মানবাধিকার কর্মী নীরব ছিলেন। মানবাধিকারের সার্বজনীন প্রশ্ন উঠলে সেই হত্যাকাণ্ডগুলোরও বিচার নিশ্চিত করতে হবে। অতীতে লাশের ওপর মুজিববাদীদের নৃত্য ও কবর ভাঙচুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এখনো শহীদ ওসমান হাদীর কবর উৎখাতের চেষ্টা চলছে।

তবে এসব অন্যায়ের জবাব হিসেবে ফ্যাসিস্টদের পথ অনুসরণ করা যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিপরীতে আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাই পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা দেশের প্রতিটি নাগরিকের সমান মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষেই থাকব।

একাত্তর/এআরএস
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই নতুন কমিটিতে পূর্বের ‘মুখ্য...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর