মানুষের ভালোবাসায় রক্ষা পেলো হনুমান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

মানুষের ভালোবাসায় রক্ষা পেলো একটি হনুমান। তবে বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে। আহত হনুমানকে চিকিৎসা দেয়া হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি টিচিং হাসপাতালে। সুস্থ রাখতে তার শরীরে বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর খাবারের সন্ধানে লোকালয়ে এসে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় বন্যপ্রাণী আইনে সংরক্ষিত এ প্রজাতির সদস্যটি। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় সিলেট বিমানবন্দর এলাকার কাকুয়ার পার গ্রামের মানুষজন।

কিন্তু পরে গাছ থেকে পড়ে গিয়ে গর্ভের সন্তান হারায় হনুমানটি। এরপরই উদ্ধারকারীরা পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করে। পরে হনুমানটিকে আনা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি টিচিং হাসপাতালে। 

একটি আঙুল বিচ্ছিন্ন হওয়া ছাড়াও হনুমানের পায়ে ও পেটে তৈরি হয়েছে গভীর ক্ষত।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে হনুমানটির শরীরে অস্ত্রোপচার ছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদ পারভজ বলেন, হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুবই দুর্বল অবস্থায় ছিলো। সে বাঁচবে কিনা এমন আশঙ্কাও ছিলো। সে গর্ভবতী ছিলো, তার গর্ভপাত হয়ে গেছে। 

হনুমানকে বাঁচানোর এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশকর্মীরা। তারা বলছেন, বন্যপ্রাণী সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বেড়েছে। 

পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এই প্রজাতির হনুমানের আবাসস্থলে ছেড়ে দেয়া হবে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানটিকে।

 

আরবিএস
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর