সিলেটে বন্যার উন্নতি, দুর্গতদের পাশে নেই কেউ

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:৫৪ পিএম

বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল কমে যাওয়ায় সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এখনও সিলেট শহরে নিচু এলাকার পানি কমেনি। বন্যা দুর্গতদের অভিযোগ, এখন পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায় নাই।

পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের পানি ধীরে ধীরে কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুরমা, কুশিয়ারা, সারি, লোভা, ধলাই ও পিয়াইন নদীপারের বাসিন্দাদের বাড়ি ঘর, রাস্তা ঘাট। 

রোববার সরেজমিন, জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ঘর ও জিনিস পত্র নষ্ট হয়ে এখন সাহায্যের হাত পেতেছেন অসহায় মানুষ।

বন্যার্ত কয়েকজন বলেন, বাড়ি-ঘর সব কিছু ভেসে গেছে। একই অবস্থা সিলেটের সীমান্তবর্তী অন্য সব উপজেলার মানুষের। ঘরবাড়ি- গবাদি পশু সবই পানির স্রোতে ভেসে গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আমরা এমন দুর্যোগের মধ্য থাকলেও এখনও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

এদিকে, সিলেট নগরে এখনও পানিবন্দি তিন হাজার মানুষ। শহরের কিছু এলাকার পানি নামতে শুরু করলেও বেড়েছে দুভোর্গ। ময়লা পানি মাড়িয়েই চলাচল করছেন নগরবাসী। তাদেরও একই অভিযোগ, এই দুর্যোগে কেউ পাশে নেই।  

নগরবাসীরা জানান, বন্যার পানিতে সবারই  বাড়ি-ঘর ডুবে গেছে। বিশেষ করে সবার বাড়ির নিচতলা ডুবে গেছে। পানি কমতে থাকায় দুর্গন্ধ বেড়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, শনিবার রাত থেকে মেঘালয়ে বৃষ্টি হয়নি। এ ধারা অব্যাহত থাকলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পাশে ডাইক ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার বেশকিছু এলাকা। 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ভেঙে যাওয়া স্থান মেরামতের কাজ চলছে। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেরামতের কাজ যেন করা হয়ে সেজন্য দৃষ্টি দিতে বলা হয়েছে। 

সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি চারটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, সিলেট পয়েন্টে শনিবারের চেয়ে পানি কমেছে চার সেন্টিমিটার।

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর