সিলেটে রোদ, পানি নামছে সুরমা-কুশিয়ারার

আপডেট : ২১ জুন ২০২৪, ০৭:২২ পিএম

পাহাড়ি ঢলে উজান থেকে আসা পানির প্রবল স্রোত ও ভারী বর্ষণের পর বন্যা কবলিত সিলেট অঞ্চলে কিছুটা সুখবর মিলেছে। নতুন করে বৃষ্টি হয়নি, আকাশ থেকে মেঘ সরে দেখা মিলেছে রোদের। 

ধীরগতিতে নামছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। তবে তা এখনো বিপদসীমার ওপরেই রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। 

কুশিয়ারার সিলেটের চার পয়েন্টে ও সুরমা নদীর দুই পয়েন্টে এখনো বিপদসীমার উপরে বইছে নদীর পানি। 

ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১০৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর কুশিয়ারা নদীর আমল সিদ পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

কুশিয়ারা নদীর শ্যাওলা পয়েন্টে ০৩ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে এখনো বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরে। 

এছাড়া সুরমা নদীর পানি নামতে শুরু করলেও এখনো দুটি পয়েন্টের বিপদসীমার উপরে রয়েছে নদীর পানি। এরমধ্যে কানাইঘাট পয়েন্টে ৫৫ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে সুরমার পানি। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজানে বৃষ্টি কমেছে। সিলেটেও বৃহস্পতিবার থেকে কম বৃষ্টিপাত হচ্ছে। যদি আরো দুইদিন বৃষ্টি না হয়, তাহলে পানি দ্রুত নেমে যাবে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে। 

শুধু সিলেট শহরেই বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৫৫ হাজার। এদের মধ্যে ২০টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় তিন হাজার মানুষ। দ্বিতীয় দফার বন্যায় আক্রান্ত হয়েছেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ কয়েক জেলার প্রায় ২০ লাখ মানুষ।

আরবি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর