ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে এক ওয়ার্ড যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নোমান আহমদ (৩৫) উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় দুই যুবক তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত নোমানকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে, কারা নোমানকে ছুরিকাঘাত করেছেন তা জানা যায়নি।

একাত্তর/আরএ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর