সাঁতার শেখাতে গিয়ে হাত ফসকে গেলো মেয়ে, হারিয়ে গেলেন বাবাও

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

মৌলভীবাজারে কলেজ পড়ুয়া মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে চারটার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল আহমেদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। 

স্থানীয়রা জানান, বাবুল আহমেদ ঢাকায় বসবাস করেন। তার মেয়ে হালিমা ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কোরবানির ঈদে বাবুল পরিবার নিয়ে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।  

জুড়ি থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভুঁইয়া জানান, সাঁতার শেখানোর এক পর্যায়ে বাবার হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে তলিয়ে যান।  কিছুক্ষণ পর স্বজনরা বাবা ও মেয়েকে উদ্ধার করে পাশের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় সন্ধ্যায় পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

একাত্তর/এসি
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর