প্রতিবেশী দেশে বসে গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চক্রান্ত চলছে: রিজভী

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা এ দেশের জনগণই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মূলধারার নেতাকর্মীরাও স্মরণ করেন দলটির প্রতিষ্ঠাতাকে।

রুহুল কবির রিজভী বলেন, সাত নভেম্বর বিএনপির রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ নয়, বরং জাতীয়তাবাদী রাজনীতির আদর্শিক ভিত্তি ও রাজনৈতিক প্রেরণার উৎস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিলো।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক ধারা নস্যাৎ করতে একটি গোষ্ঠী বাইরে থেকে ষড়যন্ত্রের জাল বুনছে। তবে সাধারণ মানুষ এখন সচেতন এবং তারা যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান দেশের মানুষকে কখনো কোনো মিথ্যা আশ্বাস দেননি। জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আমাদের সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

একাত্তর/এসি
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও কমিউনিস্ট পার্টির...
দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। কেন্দ্রের নির্দেশনা মেনে ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী...
দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির...
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে পুরো বাসটি পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে পৌর শহরের মহাজনপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
জামালপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট চার জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী শিশুসন্তান রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
একাত্তরের যুদ্ধ ছিলো স্বাধীনতা অর্জনের, চব্বিশ স্বাধীনতা রক্ষার এবং সাত নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত...
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও বিপ্লবের স্মরণে দেশজুড়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর