ঢাবিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০২:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, টিএসসিতে। 

বৃহস্পরিবার (৭ অক্টোবর) সকালে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ১৪ই অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এনআইডি নিবন্ধনের এই কার্যক্রম উদ্বোধন করেন। 

উপাচার্য আখতারুজ্জামান বলেন, এ ধরণের উদ্যোগ নজিরবিহীন। শিক্ষার্থীদের স্বার্থে বিশেষ ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আবাসিক হলে অবস্থান ও ক্লাস-পরীক্ষার সময় যে সমস্ত গাইডলাইন মেনে চলতে বলা হয়েছে, তা যেন সংশ্লিষ্ট সবাই মেনে চলে। শিক্ষার্থীদের জন্য এই গাইডলাইন সহজ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিকভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবে। 

জানা যায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ায় যার যেখানে আটকে/থেমে আছে, সেখান থেকেই কার্যক্রম চলছে। যেমন, কেউ নিবন্ধনের আবেদন করেছে কিন্তু প্রক্রিয়া এগোয়নি, তারটা এর পর থেকেই এগিয়ে নেওয়া হচ্ছে এই কার্যক্রমে। আবার কারও একদম শুরু থেকে প্রক্রিয়াটা চলছে। 

আরও পড়ুন: 'ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড'

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সময় এনআইডি না থাকায় অনেক শিক্ষার্থীকে বিড়ম্বনায় পরতে হয়। যার কারণে বিলম্বিত হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে। পরবর্তীতে জন্মসনদ বা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সদন দিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শীক্ষার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের এই কার্যক্রম শুরু হলো। 

প্রসঙ্গত, কমপক্ষে এক ডোজ টিকাপ্রাপ্তি সাপেক্ষে দীর্ঘদিন পর গত ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। আগামী ১০ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। একইসাথে আগামী ১৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করারও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। 

নিবন্ধন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মহাপরিচালক হুমায়ূন কবির, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।


একাত্তর/আরএইচ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর