৪.১৭ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ বাসচাপায় নিহত দুর্জয়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০:১১ এএম

মৃত্যু জীবনকে থামিয়ে দিলেও, জগৎ চলতে থাকে তার নিজের নিয়মে। আর তাইতো রামপুরায় আকস্মিক এক বাস দুর্ঘটনা দুর্জয়ের জীবনের ঘড়ি থামিয়ে দিলেও মৃত্যুর আগে দেয়া পরীক্ষার ফল চলে এলো স্বাভাবিক নিয়মেই।

গত ২৯ নভেম্বর রামপুরায় বাসচাপায় মারা যায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। এ ঘটনায় নতুন করে শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন, যাতে অংশ নেয় তার মতো শিক্ষার্থীরাই।

দুর্জয়ের মৃত্যুর পর বিভিন্ন গণমাধ্যমে দুর্জয় নিজের মানুষগুলোকে নিয়ে ভবিষ্যৎ সাজানোর যে কথা বলতো, তাই বারবার স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় তার বাবা আবদুর রহমানকে।

দুর্জয় বলতো, ‘বাবা, আমি পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করব। চাকরি পেলে তোমাকে আর কষ্ট করে চায়ের দোকান করতে হবে না’। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি দুর্জয়ের। ঘাতক বাস নিমিষেই থামিয়ে দিয়েছে তার জীবন।

আরও পড়ুন: এসএসসি ফলের পাঁচদিন পরেই একাদশে ভর্তি শুরু

গতকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে এসেছে দুর্জয়েরও এসএসসির ফলাফল। জিপিএ ৪.১৭ পেয়ে রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে সে উত্তীর্ণ হয়েছে বলে জানান মাঈনুদ্দিনের শিক্ষকেরা।

রাজধানীর রামপুরার তিতাস রোডে নিজের চায়ের দোকানে বসে ছেলের ফলাফল নিয়ে বিলাপ করতে থাকেন আবদুর রহমান। সংসারের হাল ধরে অভাব কাটিয়ে সুন্দর ভবিষ্যতের যে স্বপ্ন পুরো পরিবার দেখেছিল সেই স্বপ্ন শুধু এক হাহাকারের নাম হয়েই রয়ে গেলো।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে ১৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকায় আসেন দুর্জয়ের বাবা আবদুর রহমান। বিভিন্ন সময়ে নানা ধরনের কাজ করে সংসার চালান তিনি।

অভাবের কারণে বড় ছেলে মনির হোসেনের পড়াশোনা বন্ধ হয়ে গেলেও পরিবারের সবাই মিলে স্বপ্ন দেখেছিলেন দুর্জয়কে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। কিন্তু সেই স্বপ্নও কেড়ে নিয়েছে ঘাতক বাস।


একাত্তর/টিএ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.২০ শতাংশ কম। পাশাপাশি...
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী ঈদুল আজহার পরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। 
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে।
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সরাসরি কাজ করছে এবং আরও ১১টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর