ঢাবি অ্যালামনাইয়ের শতবর্ষের মিলনমেলা শুরু

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:২৮ পিএম

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন: চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা, আসামি গ্রেপ্তার

মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শতশিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করবেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিদের প্রবেশ ও আসনগ্রহণের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।

নবীন প্রবীন শিক্ষাথঋীদের আবেগঘন মিলনমেলা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে।


একাত্তর/এআর

বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আদালত যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর