ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:৫৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে সিন্ডিকেটের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত চারটি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

তবে চলতি বছর ‘ঘ’ ইউনিট থাকছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঁচটির (ক, খ, গ, ঘ ও চ) পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ তবে এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে।

আরও পড়ুন: অস্কার আসরে বসেছে তারার মেলা

তিনি বলেন, সেক্ষেত্রে ইউনিটগুলোর নামেও পরিবর্তন আসবে। নামগুলো হলো- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।


একাত্তর/এসি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর