মেডিকেলের ভর্তি পরীক্ষায় বসেছেন এক লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৪৩ এএম

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বসেছে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।

যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন, তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেয়া হবে। তবে সরকারি হাসপাতালে সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ঢাকায় আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৬৭৮ জন।

দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। ঢাকায় কেন্দ্রের সংখ্যা ১৮টি।

আরও পড়ুন: ‘গণমাধ্যম কর্মী বিল-২০২২’ বৈষম্যমূলক: টিআইবি

সারাদেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এই সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। এই হিসাবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের বিপরীতে প্রার্থী এবার ১৩ জন।


একাত্তর/আরএ

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর